ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট চালু প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট  ঢাকা-চেন্নাই রুটে



প্রতি সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার এই রুটে সরাসরি বিমান চলাচল করবে। ঢাকা থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পর, একই দিনে চেন্নাই থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটে ফিরতি যাত্রা।


আকাশ পথে যাত্রী চাহিদা বিবেচনায় রুট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি জাপানের নারিতা, চায়নার গুয়াংজুর ফ্লাইট চালুর পর এবার গন্তব্য ভারতের চেন্নাই। আগামী ১৬ ডিসেম্বর শনিবার চালু হচ্ছে ঢাকা থেকে ভারতের চেন্নাই বিমানের সরাসরি ফ্লাইট। সপ্তাহে তিন দিন এই রুটে যাতাযাত করবে বোয়িং-সেভেন থ্রি সেভেন মডেলের  উড়োজাহাজ। যাত্রীদের চাহিদা বিবেচনায় এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ৯৮ ভাগ টিকিট। শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতিও।


বিমানের সরাসরি ঢাকা-চেন্নাই ফ্লাইটে যাওয়া-আসার ভাড়া - ২৬ হাজার থেকে ৬১ হাজার টাকা পর্যন্ত। ২০ নভেম্বর থেকে বিক্রি শুরুর পর এরই মধ্যে ৯৮ ভাগের বেশি টিকিট শেষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চালু হচ্ছে বিমানের সরাসরি ঢাকা-চেন্নাই ফ্লাইট। যাত্রীদের চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।এদিকে চিকিৎসা ও ব্যবসা সংক্রান্ত কারণে ভারতের চেন্নাই বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে পারলে, ব্যবসা সফল রুট হয়ে উঠতে পারে এটি- মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা এটিএম নজরুল ইসলাম।

For any further assistance, please call us on +88 09611677 800 || +88 01329 701133 from 9AM to 9PM or mail us at info@onboardbd.com 
Appling for agent ONBOARDBD



No comments:

Post a Comment